ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বাঁধ দেওয়ার ফলে ৬০ একর জমির ফসল বিনিষ্ট

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের আমনচুড়ি বিলে সেতুর পিছনে বাধঁ দেওয়ার কারণে ৫০/৬০ একর জমির আমন ফসল বিনষ্ট হওয়ার আভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, বন্যা ও বৃষ্টির জমাকৃত পানি সব সময় চৌমনিয়া খাল দিয়ে প্রবাহিত হয়। মৃত শহিদুল্লাহ ছেলে রাকিবুল ইসলাম ও রিটন মিয়া জমির উপরে জমাট থাকা পানি বাঁধ দিয়ে আটকে হেঙ্গা দিয়ে মাছ ধরে আসছে। যার ফলে ফসলে পানি আটকে থেকে জমির ফসল বিনষ্ট হয়ে গেছে।

এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুল কাদের বাদশা সকলের সাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরারবর সেতুর পিছনে বাঁধ ভেঙ্গে দেওয়ার জন্যে আবেদন করে কৃষি অফিস সহ অনুলিপি প্রেরণ করেছেন।

এলাকাবাসীরা জানায়, এই বাঁধ দেওয়ার ফলে পানি নিস্কাশন না হতে পেরে ৫০/৬০ একর জমির আমন ফসল বিনষ্ট হয়ে গেছে। তারা আরো জানান, আমরা কৃষি কাজের উপর নির্ভরশীল আমন ফসল নষ্ট হওয়ার কারণে আমাদের এবার খুবই কষ্ট হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া জানান, আমি অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

লেখক