ব্রেকিং নিউজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কিচক ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল‎যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ ছুফি উল্লাহবেতাগীতে আওয়ামী লীগের হরতাল ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাদুল্লাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান বিপ্লব

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গা পূজায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।

২২ অক্টোবর রবিবার উপজেলার বনগ্রাম ইউনিয়নের কেন্দ্রীয় বারোয়ারী মন্দির, নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ সেনপাড়া সর্বজনীন কালী মন্দির, নলডাঙ্গা সর্বজনীন দূর্গা ও কালী মন্দির এবং কামারপাড়া ইউনিয়নে মধ্য হাটবামুনি দাসপাড়া দূর্গা মন্দির পরিদর্শন করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরে কামারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এসে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

লেখক