তানোর থেকে: জাকির হোসেন টুটুলঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার অংশ হিসেবে একটি আধুনিক স্মার্ট মুন্ডুমালা পৌরনগরী গড়ে তুলার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত 8th Asia Pacific Urban Forum (APUF-8) এর আন্তর্জাতিক সম্মেলনে, রাষ্ট্রিয় ভাবে বাংলাদেশ থেকে যোগদান করেছেন, দেওয়ান কামাল আহমেদ, প্রেসিডেন্ট, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব ও মেয়র নীলফামারী পৌরসভা এবং সাইদুর রহমান মেয়র মুন্ডুমালা পৌরসভা, রাজশাহী ও MAB(APUF-8) টিম।
জানা গেছে গত (শনিবার) ২১-অক্টোবর (৫) পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষনে বাংলাদেশ থেকে
দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন।
রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি তাঁর শুভাকাঙ্ক্ষীদের দোয়া- আশীর্বাদ প্রার্থনা করেন। এবং তিনি যেন সুস্থ ও সুন্দর ভাবে প্রশিক্ষণ শেষ করে মুন্ডুমালা পৌরসভায় ফিরে এসে পুনরায় মুন্ডুমালা পৌরবাসির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, এবং মুন্ডুমালা পৌরবাসী কে একটি আধুনিক উন্নয়নশীল ও স্মার্ট পৌর নগরী উপহার দিতে পারেন।