ব্রেকিং নিউজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কিচক ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল‎যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ ছুফি উল্লাহবেতাগীতে আওয়ামী লীগের হরতাল ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মহাসড়কে পুলিশ সেজে গাড়ি তল্লাশির সময় ভুয়া পুলিশ গ্রেফতার

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের হাতে অভিযানে একটি মোটরসাইকেল ও ০৪ টি মোবাইল ফোনসহ ০১ জন ভুয়া পুলিশ গ্রেফতার হয়েছে।

২২ অক্টোবর রবিবার   পোনে ৫ টার সময় গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পুলিশ সেজে সিগন্যাল দিয়ে গাড়ী থামিয়ে গাড়ী তল্লাশী করাকালে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় দক্ষিণবাড়ী গ্রামের রফিকুল ইসলাম সজিব(৪১), পিতা-মৃত-আঃ মান্নান শেখ আটক করে গোয়ালন্দ থানা পুলিশ।

এ সময় তার নিকট থেকে একটি লাল ও কালো রংয়ের HONDA ব্রান্ডের CB HORNET 160 CC মোটর সাইকেল, যাহার মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা, ৩ টি বাটন ফোন ও একটি VIVO Y21 এনড্রয়েট ফোন উদ্ধার করা হয়। প্রতারক রফিকুল ইসলাম সজিব(৪১) এর বিরুদ্ধে পূর্বের ০১ টি প্রতারণা মামলা রয়েছে। প্রতারক রফিকুল নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেন এবং তার কাছ থেকে ডিএমপির লোগো লাগানো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি ও ব্যাক্তিকে তল্লাশী করছিলেন।
তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক