ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে জাকের পার্টির বিক্ষোভ সমাবেশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিগ-ঃ

ফিলিস্তিনে শিশু-নারী-বৃদ্ধ সহ গণহত্যা বন্ধের প্রতিবাদে পার্বতীপুরে জাকের পার্টি ও ছাত্রফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার জুমআর নামাজ শেষে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে এক ইসলামী জনসভা, মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশে সারা দেশ ব্যাপী থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। পার্বতীপুর জাকের পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধ মোঃ জহরুল হক, জেলা জাকের পার্টির সভাপতি আব্দুস কুদ্দুস মোল্লা, জেলা ছাত্রফ্রন্ট দিনাজপুর-২ সভাপতি রাকিবুল আহসান রোকন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুদ তমরীজ বাবু ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ সুমন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সুধীজনরা এ বিক্ষোভ মিছিল সমাবেশ ও ইসলামী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। ইসলামি জনসভা ও মানব বন্ধন শেষে পার্বতীপুর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও মিছিল প্রদক্ষিণ করে।

 

লেখক