ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশ ব্যাপী বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৮ অক্টোবর শনিবার এ উপলক্ষে শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সাদুল্লাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে এসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক অব: আব্দুল জলিল সরকার এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ, সাংগঠনিক সম্পাদক, তালুকদার জাহেদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকার জুয়েল, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট প্রমূখ।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যরা দেশ ব্যাপী বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

লেখক