ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে জাসদ এঁর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধায় সাদুল্লাপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এঁর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

৩১ অক্টোবর বিকেলে দুর্নীতি, লুটপাট, অন্যায়, অনাচার, অবিচারের অবসান করো সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করো এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাদুল্লাপুর উপজেলা উপজেলা শাখার উদ্যোগে সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ে ৫১ তম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদ এঁর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে ও উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বাদল এঁর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবজোট সভাপতি মোঃ মফিজুল মিয়া উপজেলা যুবজোটের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, কামারপাড়া ইউনিয়ন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি মোঃ তাজুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি মোঃ মোরশেদ জামাল টুটুল প্রমূখ সহ উপজেলা জাসদ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন যে সারাদেশে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য ও জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে ১৪দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান।

লেখক