ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিএনপির অবরোধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বিএনপির অবরোধের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও   শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশ ব্যাপী অবরোধের প্রতিবাদের সকাল থেকেই আওয়ামী লীগের কার্যালয়ে দলের নেতাকর্মীরা জরো হতে শুরু করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে শুরু করে কোর্ট চত্ত্বর ঘুরে আবার কার্যালয়ে ফিরে আসে। মিছিলে “হই হই রই রই -বিএনপি গেলি কই, রাজবাড়ীর  মাটি- আওয়ামী লীগের ঘাটি, একাত্তরের রাজাকার -এইমূহুর্তে বাংলা ছাড়, সন্ত্রাসীদের কালো হাত -ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, এবার রাস্তায় নামিসনারে- পিঠের চামরা থাকবে নারে” এসব বলে  নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে।  মিছিল শেষে আওয়ামী লীগের কার্যালয়ের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী,  হেদায়েত আলী সোহরাব, প্রফেসর  ফকরুজ্জামান মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদ চৌধুরী প্রমুখ।

লেখক