রুহুল আমিন স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে বিএনপির ডাকা অবরোধে দ্বিতীয় দিনে বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া পূন্ড্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকে আগুনে !
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২ টা ৩০ মিনিটে বগুড়া সদর উপজেলা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সামনে রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাঘোপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গাড়িটিতে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
মালবাহী একটি ট্রাক রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পথমধ্যে বাঘোপাড়া এলাকায় পৌঁছালে সবার চোখ ফাঁকি দিয়ে অবরোধকারীরা গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নির্বাহী দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল হক ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় ১ঘন্টা চেষ্টা করে গাড়ীর আগুণ নিভাতে সক্ষম হয়।