ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে জাতীয় যুব দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর জেলার পার্বতীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, আরোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।

আজ বুধবার (১ নভেম্বর ২০২৩) সকালে উপজেলা হলরুমে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও রুকশানা বারী রুকু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোত্তালেব হোসেন। উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী বে-সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের মাঝে ঋন বিতরণ করা হয়েছে। যাতে তারা পরিবার পরিজন নিয়ে সাবলম্বি হতে পারে। এছাড়াও যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও গাছের চারাও বিতরণ করা হয়।

লেখক