ব্রেকিং নিউজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কিচক ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল‎যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ ছুফি উল্লাহবেতাগীতে আওয়ামী লীগের হরতাল ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের গ্রেফতার ৬

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলায় গত বুধবার (১ নভেম্বর) রাতে জেলার সদর, উলিপুর ও রাজিবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৬জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে বলা হয়েছে , বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় বুধবার সন্ধ্যায় জেলা পৌর শহরের ভোকেশনাল মোড় এলাকা থেকে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে গ্রেফতার করা হয়। এছাড়াও ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজিবপুর উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে বুধবার গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।

পুলিশ সুত্রে আরোও জানা যায়, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, মোস্তাইন বিল্লাহ এবং কোব্বাস আলী।

লেখক