ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী কালুখালীতে হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার-২

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালীতে যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, মোটর সাইকেলে আগুন দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

১ নভেম্বর (বুধবার) রাতে মামলাটি দায়ের করেন কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম ওরফে লাবু।
মামলায় আনিসুর রহমানকে প্রধান করে ১২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামী করা হয়। পুলিশ রাতে ১১ নম্বর এজাহারভূক্ত আসামী তফাদিয়া গ্রামের রকি মোল্লা ও সন্ধিগ্ধ আসামী হিসেবে কুদ্দুস মন্ডলকে গ্রেপ্তার করে।
এজাহারে বলা হয়, ছাত্রলীগ ও যুবলীগের ৭৫-৮০জন নেতাকর্মী নিয়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভা করে কালুখালী দলীয় কার্যালয়ে ফিরছিলেন। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর গ্রামের কাশেম মহাজনের কেবি ইটভাটার সামনে আসামীরা তাদের ওপর লাঠিসোটা ও ককটেল নিয়ে হামলা চালায়। এসময় দুটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। হামলাকারীরা একটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। তাদের ডাক-চিৎকারে আশেপাশের অন্যান্য কর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের খুন জখম করার হুমকি দিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় তিনজন আহত হয়। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এঘটনার পরে রাতে অভিযান চালানো হয়। অভিযানের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এজাহারভূক্ত। অপরজনকে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

লেখক