ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে আগুন ও ককটেল বিস্ফোরণ

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড় এলাকায় সড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ অবরোধকারিরা স্লোগান দিয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেয়। এ সময় সড়কে তারা ইট ফেলে কিছু সময় অবরোধ করে। অবরোধ করার সময় ককটেলের বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোকজন পদ্মার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে কয়েকটি ককটেল ফুটিয়েছে ও সড়কে ইটপাটকেল রেখে তারা অবরোধর পক্ষে স্লোগান দেয়।

ঘটনাস্থল থেকে কয়েকটি চকলেট বোমার আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

লেখক