ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠান দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে স্হানীয় আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর ০৩ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধুর সহচর, জাতীয় চার নেতাকে নির্মমভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে হত্যা করা হয়।
জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানাতে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন।

লেখক