ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কানিজ ফাতেমা চৈতীর জন্মদিন উপলক্ষে গোয়ালন্দে দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি :

সামাজিক ও মানবিক স্বেচ্ছ সেবী সংগঠন “স্বপ্নের রাজবাড়ী”র চেয়ারম্যান ও রাজবাড়ী ১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর একমাত্র কন্যা, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি  কানিজ ফাতেমা চৈতীর জন্মদিন উদযাপন করা হয়েছে ভিন্নভাবে।

৩ই নভেম্বর শুক্রবার সকাল থেকে “স্বপ্নের রাজবাড়ী” আয়োজনে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে গরীব দুস্ত অসহায় প্রতিবন্ধী ও পথশিশু এবং সন্ধ্যার পর এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হামিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় কানিজ ফাতেমা চৈতীর দীর্ঘ আয়ু কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য  ও  গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা , রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল , পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ,  মন্ডল হ্যাচারিজ পরিচালক আজিজুল ইসলাম মন্ডল, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ প্রমুখ।

লেখক