রাজবাড়ী জেলাঃ
সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৪ নভেম্বর শনিবার ১০টায় জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় হলরুমে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ।
সভায় জেলা প্রশাসক আবু কায়সার খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইফতেখারুজ্জামান, সাবেক ফরিদপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোছাঃ সেলিনা পারভীন, আরদাপুনিয়া বহুমূখী সমবায় সমিতির সভাপতি আবুল ফয়েজ, সদস্য আবু ইউসুফ খাঁন, এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্নস্থানের সমবায় সমিতি নেতৃবৃন্দ।