ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্য ধারণ করে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
 ৪ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উদ্বোধনের আয়োজন করে রাজবাড়ী জেলা পুলিশ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা  বের করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান,  পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন খান, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন , মহসিন উদ্দিন বতু, নওয়াব আলী, আবু তালেব, ডা. আব্দুর রহিমসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
উদ্বাধনের পর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি শহরের পান্নাচত্তর, জেলা শিল্পকলা একডেমি হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । এরপর পুলিশ লাইন্স ড্রিল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লেখক