ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে বিশ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ।

৫ নভেম্বর (রোববার) সকাল পৌনে ৯ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সুজন মিয়া (২৬) । তার পিতার নাম মোঃ চাঁন মিয়া । গ্রেফতারকৃত সুজনের বাড়ি দিনাজপুর জেলার সদর থানার ৮ নং রেলঘুন্টি নিশ্চন্তপুর ফকিরপাড়া এলাকায় ।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া লঞ্চঘাট মোড়ে অভিযান পরিচালনা করা হয় । এসময় লঞ্চঘাট মোড়ে অবস্থিত নওশেরের ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করা হয় ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির নামে একটি মাদক মামলাসহ মোট দুটি মামলা বিচারাধীন রয়েছে । তার নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের পূর্বক আদালতে পেরণ করা হয়েছে ।

লেখক