ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী :

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফাহিম হাসান উজ্জল(২৭) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

৪ নভেম্বর শনিবার দুপুর সোয়া তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট সংলগ্ন মোঃ আখতার হোসেনের বাড়ির রাস্তার পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ফাহিম হাসান উজ্জল নেত্রকোনা জেলার দলপা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ মোঃ ফাহিম হাসান উজ্জ্বলকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃত উজ্জল এর বিরুদ্ধে ইতিপূর্বে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক