ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝাউল ওভারব্রিজ এলাকার মহাসড়কে ট্রাকে আগুন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেল প্রতিনিধিঃ
তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ২০২৩ ) সকাল ৭টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার ঝাঐল ওভারব্রিজ এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। এর আগে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েই পাশের ধানখেত দিয়ে পালিয়ে যায়। যার ফলে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি ও কারা আগুন দিয়েছে তাদেরও শনাক্ত করা যায়নি।

লেখক