ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বিএনপি-জামায়াতের অগুন সন্ত্রাস, হত্যাকান্ড, নৈরাজ্য ও অনৈতিক অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর (বুধবার) দুপুর ১২ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ নিজ কার্যালয়ে এই শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী । এতে বক্তব্য দেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুব লীগের সভাপতি মো. শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাজিব, জেলা ছাত্র লীগের সভাপতি শাহিন শেখ প্রমুখ । আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাইফুর রহমান সোহাগ।
সমাবেশ শেষে একটি অবরোধ বিরোধী মিছিল বের করা হয় । মিছিলটি শহর প্রদিক্ষণ করে । মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

লেখক