ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

 রাজবাড়ি প্রতিনিধিঃ
রাজবাড়ীতে আলোচনা সভা, কেককাটা, বর্নাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১১ ই নভেম্বর শনিবার সকাল এগারোটা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শওকত হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন,  রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মুস্তাফিজুর রহমান শরীফ,  রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান মিয়া সোহেল, রাজবাড়ী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুন্নাহার সেন্টি,  যুবনেতা মঈনুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা, বাদল কুমার দে সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জরো হয়ে একটি বর্নাঢ্য আনন্দ র‍্যালী জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। আলোচনা শেষে কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

লেখক