ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গাঁজাসহ একজন গ্রেফতার১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া পাঁচশো গ্রাম গাঁজাসহ মোঃ সালাউদ্দিন শেখ (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ । ১৫ নভেম্বর ( বুধবার) রাত সোয়া তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত সালাউদ্দিনের পিতার নাম জমির শেখ । তার বাড়ি গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের হাজী গফুর মন্ডল পাড়ায় ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচরে অভিযান পরিচালনা কার হয় । এসময় গফুর মন্ডল পাড়ার সালাউদ্দিন শেখের মুদি দোকানের পিছনে শুকনা ভূট্টা গাছের স্তুপ হতে গাঁজাসহ আসামীকে গ্রেফতার করা হয় ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির নামে গোয়ালন্দঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কারাগাড়ে পেরণ করা হয়েছে ।

লেখক