ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

ঝিনাইগাতীতে অবৈধ বালু মহলে অভিযান

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু মহলে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে বিজিবি, বন বিভাগ এবং আনসার বাহিনীর সমন্বয়ে তাওয়াকোচা এলাকায় উপজেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে মোজাম্মেল হকের ছেলে আশরাফ আলী (২৭) গ্রাম: বালুজুরি, উপজেলা: শ্রীবরদি অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহণকালে হাতে নাতে ধৃত হন।
পরে তার হেফাজতে থাকা এবং তাওয়াকোচা এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২ঈ০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মো: আশরাফুল কবীর, সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী।
পরে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে করে নদীর তীরে ভাঙ্গনের সৃষ্টি হবে এবং তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ভেঙ্গে যেতে পারে।
তিনি আরো জানান জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অব্যাহত থাকবে বলে সর্তক করেন সবাইকে।

লেখক