ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়া-২(শিবগঞ্জ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন যারা

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২(শিবগঞ্জ)আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন যারা: বগুড়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন,শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দু’বারের পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ,শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল কাশেম ফকির ছাড়াও আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু।রবিবার(১৯ নভেম্বর)দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন।বগুড়া-২ (শিবগঞ্জ)আসনের বিপরীতে আওয়ামীলীগের ৫ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন এবং তাদের নিজস্ব অবস্থান থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।সকলের নিকট তারা দোয়া কামনা করছেন।উল্লেখ্য,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি-২৪ ই়ং তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লেখক