ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৬৩ আসন সিরাজগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ৭ প্রার্থী

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৩ আসন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ এবং নিম্ন লিখিত ইউনিয়ন ব‌্যাতীত, মেছড়া, রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা, বহুলি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৭ জন। এরা সবাই আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী। এদের মধ্যে রয়েছে বর্তমান সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। তবে এ আসন থেকে কে হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দেবেন বলে ধারণা সিরাজগঞ্জবাসীর।
সোমবার (২০ নভেম্বর ) সকাল পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন ৭ জন প্রার্থী। এ পর্যন্ত এই ৭ জন প্রার্থীর নাম নিশ্চিত হওয়া গেছে।
মনোনয়ন উত্তোলনকারী ৭ জন প্রার্থী হলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব এ্যাড. কে, এম হোসেন আলী হাসান, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরজাগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাবলিক প্রসিকিউটর গাজী আব্দুর রহমান ও শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সংসদ সদস্য ড. সেলিম আহমেদের ছেলে শেহেরিন সেলিম রিপন।
ফরম সংগ্রহকালে দলের জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ সময় রয়েছে।

লেখক