ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী পাংশায় অভিযানে ৪ জনকে জরিমানা

 মহসিন মৃধা ঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমানন্ডার (এপিসি) হাবিলদার মো. মনিরুজ্জামান, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন হোসেন, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক।
  দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান চারটি হলো পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া বাজারের বিশ্বাস এন্টারপ্রাইজ, হৃদয় স্টোর, কসবামাজাইল বাজারের শিকদারমোড় বাজারের স্বপ্নিল স্টোর এবং সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারের মন্ডল এন্টারপ্রাইজ।
প্রত্যক্ষদর্শী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পণ্যেও মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে বিশ্বাস এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে স্বপ্নিল স্টোরকে পাঁচ হাজার টাকা, হৃদয় স্টোরকে তিন হাজার টাকা ও মন্ডল এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

লেখক