ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

কুড়িগ্রামে ৬বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক যুবক

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের চিলমারীতে মার্বেল দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেছুল ইসলাম।আটক যুবকের নাম শাহিনুর রহমান শাহিন (২০)। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চিকেরটারী নয়াগ্রাম এলাকার পালিত বাবা মো. আমজাদ হোসেন ও সাইবেনী দম্পতির ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শাহিনুর ভুক্তভোগী ছয় বছরের শিশুকে মার্বেল কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুর চিৎকারে তার মা এসে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় শাহিনুরকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।                   জানা গেছে, আটক শাহিনুর রহমান চট্টগ্রামে ইটভাটায় কাজ করে। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসে সে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ হারেছুল ইসলাম জানান, শাহিনুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১০। বর্তমানে ওই শিশু কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লেখক