মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ
‘বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন’ এই শ্লোগাণকে সামনে রেখে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর সুরভি মহাবিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য পুণর্মিলনী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, মন্মথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ, পৌর আওয়ামী লীগ এর সভাপতি মোশারফ হোসেন সমাজ প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, মিডিয়া কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের উদ্দেশ্যে নানারকম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।