ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

২৫ শে নভেম্বর শনিবার  বিকেল সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের আজাদ ফকিরের ছেলে মো. আসাদুল্লাহ আল গালিব (২০) ও গালিবের চাচাতো ভাই রাজাই ফকিরের ছেলে মো. রিমন ফকির (২২)। নিহতরা সম্পর্কে তারা চাচা ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে গালিব ও রিমন ঘুরতে বের হয়। তাদের বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে কুষ্টিয়ার দিক থেকে আসা একটা ফুলকপি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও গালিব রিমনের প্রতিবেশী মো. নিজাম উদ্দিন সরদার জানান, বিকেলে গালিব ও রিমন মোটরসাইকেল নিয়ে তাদের নিজ বাড়ি থেকে স্থানীয় নয়ন মোড়ের দিকে যাচ্ছিলেন। গালিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং রিমন পেঁছনে বসে ছিলেন। পথে পাংশা চাঁদপুর এলাকায় আকবার মোল্লার বাড়ির সামনে পৌছালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ফুলকপি বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। রিমন তিন মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে এসে বিয়ে করেন। আগামী মাসে তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল। আর গালিবের বাবা ইতালি থাকে। এজন্য গালিব ইতালি যাওয়ার জন্য ভিষাও পেয়েছিল।
পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান বলেন, সবজী বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারি পালিয়ে গেছে। হাসপাতাল থেকে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক