ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে নৌকার সর্মথনে আলোচনা সভা ও আনন্দ মিছিল

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সোমবার বিকালে নৌকার সমর্থনে আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, মোফাজ্বল হোসেন চাঁন, কামাল হোসেন, লতিফুর রহমান মনা, আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ।

শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোননয়ন নৌকার মনোনয়ন পাওয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান এ,ডি,এম শহিদুল ইসলামকে অভিনন্দন জানান বক্তারা।

পরে ঝিনাইগাতী উপজেলার সদরে এক আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন। শ্রী বিশ্বজিৎ রায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে বিজয়ের জন্যে কাজ করার আহবান রাখেন ।

লেখক