ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ২

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিরাজ জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত জামশেদ আলমের ছেলে। ফরহাদ মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেকচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন তাদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সিরাজ ও ফরহাদকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। মঙ্গলবার ( ২৮ নভেম্বর) দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

লেখক