রাজবাড়ী জেলা ঃ
আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারী। তফসিল ঘোষণার মধ্যে দিয়ে এখন চলছে মনোনয়ন সংগ্রহ।
রাজবাড়ী ১ আসন ( রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার মূুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মান্নান মুসল্লী। তিনি জাকের পার্টির কর্মিগ্রুপের নেতা।
রাজবাড়ী রেল স্টেশনে ছিন্নমূল শিশুদের নিয়ে মান্নান মুসল্লী শহরের প্রধান সড়কে মিছিল বের করে। ছোট ছোট শিশুরা মান্নান মুসল্লীকে নিয়ে তার পক্ষে স্লোগান দিতে থাকে।
এসময় মান্নান মুসল্লী বলেন, এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্বপ্রথম এই পথ শিশু নিয়ে কাজ করবো। তাদের থাকা খাবার ব্যবস্থা ও শিক্ষার সুযোগ করে দিব।