ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেপরোয়া পিকআপ কেড়ে নিলো মাদরাসাছাত্রীর প্রাণ

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির পিকআপ ধাক্কায় আরিবা জান্নাত (৬) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় মাদরাসার আরেক ছাত্রী রিনা আক্তার আঁখি।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফা একই এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের মেয়ে। সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে আরিবা একটি সিএনজিচালিত অটোরিকশায় মাদরাসায় যাচ্ছিল। এ সময় খেয়ারহাট বেড়িবাঁধ এলাকায় একটি বেপরোয়া পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সময় আহত হয় অটোরিকশায় থাকা আরেক ছাত্রী রিনা।খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ছয় শিক্ষার্থী সিএনজি অটোরিকশাযোগে আরবি পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদরাসায় আসছিল। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরিবা মারা যায়। আরেক ছাত্রী রিনা গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, দুর্ঘটনায় খেয়ারহাট মাদরাসার এক ছাত্রী নিহত হয়েছে। আমি ওই বাড়িতে যাচ্ছি।

লেখক