ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুই মাংসের দোকানিকে জরিমানা

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ীতে দুই মাংসের দোকানিকে জরিমানা করা হয়েছে।
রাজবাড়ীর সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

৫ ডিসেম্বর ( মঙ্গলবার ) বেলা ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান । এতে সহযোগিতা করেন জেলা প্রশাসন, জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ, জেলা স্বা¯থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক , জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি ।
অভিযানে পণ্যের মূূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে রাজবাড়ী বড় বাজারের ভোলামিয়া গোস্তের দোকান ও অমিরুল মাংস ভান্ডারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান । তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে । অভিযানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে । এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে । জনস্বার্থে অভিযান চলমান থাকবে ।

লেখক