ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে ফেনসিডিলসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে দশ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) । ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা চারটার দিকে তাকে আটক করা হয় ।
আটককৃত ব্যক্তির নাম মো. মহিউদ্দিন মন্ডল (৪৫)। তার পিতার নাম মৃত মনছুর আলী মন্ডল। মহিউদ্দিনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানায়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার খানখানাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোলাম মওলার রিক্সার গ্যারেজের সামনে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপর হতে দশ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান আটককৃত ব্যক্তির নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক