ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

খুলনা-৬ এ আ’লীগের প্রার্থী রশীদুজ্জামান 

মোঃ আলামিন ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১০৪, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান সুবিধাজনক অবস্থানে রয়েছেন। আসনটিতে মনোনয়নপত্র জমা দেন ১২ জন প্রার্থী। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন সাত জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, জাপা মনোনিত প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর, জাকের পার্টির শেখ মোর্তুজা আল মামুন, মোস্তফা কামাল বন্ধন, – অহিদুজ্জামান মোড়ল ও এসএম রাজু। বৈধ মনোনয়ন প্রাপ্তরা হলেন, – আ.লীগ মনোনিত মো. রশীদুজ্জামান, বিএনএম মনোনিত ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবু সুফিয়ান, তৃণমূল বিএনপির নাদির উদ্দিন। যে কয়জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে চাপমুক্ত এবং সুবিধাজনক অবস্থানে আছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল। তিনি কপিলমুনি ইউনিয়ন থেকে দু’বার চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা, মন্দিরে অনুদানসহ দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখেন। তিনি মানুষের অধিকার আদয়ের জন্য আন্দোলন সংগ্রাম করছেন।

লেখক