ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় ‘প‌রিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

মোঃ আলামিন ইসলাম, কয়রা প্রতিনি‌ধিঃ

খুলনার কয়রা উপ‌জেলায় ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে শ‌নিবার সকালে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এ‌্যডভোকে‌সি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়ো‌জিত এ্যডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান এড. কমলেশ সানা ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান নাসিমা আলম।

সভায় স্বাগত বক্তৃতায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ০৯-১৪ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে। এই সেবা ও প্রচার সপ্তাহে প্রত্যেক পরিবার কল্যাণ সহকারী উঠান বৈঠকের মাধ্যমে পরিবার পরিকল্পনার পদ্ধতি, বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনা সৃষ্টিতে প্রচার প্রচারণা চালাবেন। মেডিকেল অফিসার (এমসিএইচ- এফপি) ডা: শুভ্রমোনিয়াম মণ্ডল জানান, প্রত্যেক ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হবে যেখান গর্ভবতী মা ছাড়াও শিশু ও কিশোর কিশোরদের সেবা দেওয়া হবে।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

লেখক