ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে আজ শনিবার (০৯ ডিসেম্বর) পার্বতীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/২০২৩ খ্রিঃ। এ উপলক্ষে র‌্যালী, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধ্বনার আয়োজন করা হয়। এতে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের জয়িতা হিসেবে চার ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ সিরাজুম মনিরা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আকলিমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী আইরিন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পার্বতীপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু। সবশেষে উপজেলা মিলনায়তনে ‘বেগম রোকেয়া দিবস’ এর অনুষ্ঠানে শিউলি হাসদা’র সঞ্চালনায় সমবেত নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফ, খোলাহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক