ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবাসহ আটক এক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে একশো পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । শুক্রবার (৮ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে তাকে আটক করা হয় ।
আটককৃত ব্যক্তির নাম মো. সাগর মন্ডল ( ২৪) । তার পিতার নাম মো. মাইনুদ্দিন মন্ডল । তার বাড়ি রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার স্বরুপারচক গ্রামে ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । এসময় গোয়ালন্দঘাট থানার ক্ষুদিরাম সরকার পাড়ার পদ্মার মোড় নাহিদুল ইসলামের অটোমোবাইল এন্ড লুব্রিকেন্টস এর দোকানের সামনে হতে একজনকে আটক করা করা । এসময় তার নিকট হতে একশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির নামে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

লেখক