ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১টা হতে বেলা তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এসময় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে শহরের মেডিসিন স্টোরকে ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অপরাধে শহরের বড় বাজারের আরিফ স্টোরকে পাঁচ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ফকীর বাণিজ্যালয়কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালনো হয়েছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সচেতনমূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

লেখক