ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে হেরোইনসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সোয়া ৯ টার দিকে শহরের নূরপুর লোকব্রীজ এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো. বিজয় বেপারী (২০)। তার পিতার নাম মো. হানিফ বেপারী। বিজয় বেপারীর বাড়ি শহরের সোনাকান্দর এলাকায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের নূরপুর লোকব্রীজ তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর হতে একজনকে আটক করা হয়। পরে তার নিকট হতে ৭ গ্রাম ওজনের ৭০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক