ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। রোববার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার খানখানাপুর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. আলমগীর মিনে। তার পিতার নাম মো. মোসলেম মিনে। আলমগীরের বাড়ি ঝিনাইদহ জেলার ঝিনাইদহ থানার নলডাঙ্গা ইউনিয়নের বাগুটিয়া গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এসময় খানখানাপুর গোলাম মওলার রিক্সার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে একজনকে আটক করা হয়। পরে তার নিকট হতে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি আরও জানান জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক