ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)এর অনলাইন ভোট গ্রহণ শেষে কমিটি গঠনের আনন্দে সকল সাংবাদিক

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

রবিবার ( ১০ শে ডিসেম্বর)২০২৩ বিকেল ৫:০০ ঘটিকা সময় চট্টগ্রাম একাডেমি হলে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৬ গঠন সহ ইংরেজি ২০২৪ সালের বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বহু প্রচার প্রচারণার মধ্যে দিয়ে শেষ হলো চট্টগ্রাম সাংবাদিক সংস্থার চসাস এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন প্রক্রিয়া। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন এই ভোট গ্রহণ করেছে। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সকল ভোটার ও প্রার্থী যে কোন স্থানে বসে ভোট প্রয়োগ করতে সক্ষম হয়েছেন, এতে সবাই আনন্দ অনুভব করেন। এ নির্বাচনে, সব গুলো পদের মধ্যে বেশি চোখে পড়ার মত ছিল সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে লড়াই করে ৯ (নয়)জন প্রার্থী। ৯ (নয়) জন প্রার্থীর মধ্যে ৫ (পাঁচ) জন ছিল পুরুষ প্রার্থী ও ৪ (চার) জন ছিল মহিলা প্রার্থী। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ৯ ই ডিসেম্বর রাত ৮:০০ ঘটিকা সময় থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০:০০ ঘটিকার সময় ভোট গ্রহণ শেষ হয়।

এ-সময় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক: হিসাবে উপস্থিত ছিলেন কবি নাজিমুদ্দীন শ্যামল (প্রাক্তন সভাপতি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলাল হোসেন (চেয়ারম্যান, ৫ নং সারোয়াতলি ইউনিয়ন পরিষদ, বোয়ালখালী, চট্টগ্রাম)। প্রধান বক্তা: হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমেদ শাহীন (চট্টগ্রাম ব্যুরো প্রধান, মোহনা টেলিভিশন)। বিশেষ অতিথি: হিসাবে উপস্থিত ছিলেন নাট্যজন সজল চৌধুরী (সিনিয়র রিপোর্টার, দৈনিক আমাদের নতুন সময়) এবং মোহাম্মদ জিন্নাত আলী (সম্পাদক- জার নিউজ, চট্টগ্রাম)।অনুষ্ঠানে সভাপতিত্ব: করেন সৈয়দ দিদার আশরাফী (সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক সংস্থা, সম্পাদক- সংবাদ শিরোনাম)।অনুষ্ঠান সঞ্চালনায়: সার্বিক সহযোগিতায় ছিলেন ওসমান এহতেসাম (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক সংস্থা, সম্পাদক (দৈনিক স্বপ্নের বাংলা) অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক সকল প্রিন্ট- ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া, আর্টিকেল নিউজ সহ সকল সাংবাদিকদের একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সৎপথে চলার নির্দেশ দেন। দেশ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন। এবং অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠ করানো হয়।

 

লেখক