রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে “সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচা” প্রতিপাদ্য ধারণ করে মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে । দিবসটি উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) সকালে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান। এতে আরও বক্তব্য দেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাশ) এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু। সভা পরিচালনা করেন স্থানীয় সরকারের সহকারী কমিশনার শিবরাজ চেীধুরী।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশ, আনসার বাহিনী, দমকল কর্মী, জেলা রোভার স্কাউটের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন ।