ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।
ঘটনাটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জ্জী গ্রামে ঘটেছে।

বিষয়টি পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ঐ গ্রামের মিলন মিয়ার ছেলে মিঠু মিয়া(২৫) মঙ্গলবার রাত ২টার দিকে সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন তার লাশ ফাঁসে ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে মিঠুর লাশ দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বুধবার(১৩ডিসেম্বর) সকালে মিঠুর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।

আত্মহত্যা বিষয়ে জানতে চাইলে মিঠুর বাবা মিলন জানান, আমার ছেলের গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগানোর দাগ দেখতে পেয়েছি। আমি থানায় কোন অভিযোগ করেনি। তবে কি কারণে মিঠু আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন
থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে, আমরা খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

লেখক