ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে গাঁজাসহ আটক এক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে এক কেজি গাাঁজাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১২ ডিসেম্বর ) সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার সাকের ফকীরের পাড়া হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আলাল উদ্দিন (৪১)। তার পিতার নাম মৃত মুনছের মন্ডল। আলাল উদ্দিনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রামে ( গুচ্ছ গ্রাম)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেনের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার ফকীর পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক