ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন করেছে।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের ই বি রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, বিএনপির নেতা অ্যাডভোকেট রফিক সরকার, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট দুলাল ও জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক সংসদ রোমানা মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্য বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশের মানুষ সেই স্বাধীনতা ভোগ করতে পারছে না। মানুষের বাকস্বাধীনতা নেই। দেশে গনতন্ত্র নেই। তাই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজনীতির মাঠে নেমেছি। আমরা জনগনে অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবো-ইনশাআল্লাহ।

লেখক