ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে উদ্‌যাপিত হয়েছে ৫২-তম মহান বিজয় দিবস।
আজ শনিবার সকাল সাড়ে ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধাসহ আপামর জনসাধারণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে পার্বতীপুর পৌরসভা একাদশ ১-০ গোলে পার্বতীপুর উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে।
এরপর অন্যদিকে পার্বতীপুর বীর মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স চত্ত্বরে ৭০২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধ্বনা ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং তাদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। এরপর সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের ৫২-তম বার্ষিকীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়াও, বিভিন্ন এতিমখানা, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ ও মসজিদ-মন্দির, প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

লেখক