ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ফেন্সিডিল সহ আটক এক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে বিশ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে তাকে আটক করা হয় ।
আটককৃত ব্যক্তির নাম মো. মোস্তাক (১৯) । তার পিতার নাম বাবুর আলী । মোস্তাকের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার রাজাপুর গ্রামের ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সদর উপজেলার খানখানাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয় । এসময় খানখানাপুর বাজারের গোলাম মওলার রিক্সার গ্যারেজের সামনে হতে একজনকে আটক করা হয় । আটকের পর তার নিকট হতে বিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

লেখক